সাগরে লঘুচাপ, আসতে পারে আরেকটি

ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির মাঝেই নতুন করে আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২১ অক্টোবর) দুপুরে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে […] The post সাগরে লঘুচাপ, আসতে পারে আরেকটি first appeared on Sarabangla | Breaking News | Sports |

সাগরে লঘুচাপ, আসতে পারে আরেকটি
২১ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই আবহাওয়া পরিস্থিতির মাঝেই নতুন করে আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ওইদিন সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার সকাল ৯টা থেকে সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের শেষভাগে এসে সারাদেশে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

The post সাগরে লঘুচাপ, আসতে পারে আরেকটি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.