ওটিটিতে মুক্তি পেলো ৩ বাংলা কন্টেন্ট

ওটিটিতে মুক্তি পেলো ৩ বাংলা কন্টেন্ট
১৬ আগষ্ট, ২০২৫ ১২:৩০  
১৬ আগষ্ট, ২০২৫ ১৬:৩২  

এক ধনী পরিবারের স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সবার দাবি, মেয়েটির বাড়ির ড্রাইভার এই নারকীয় কাণ্ড ঘটিয়েছে। গ্রেফতার করা হয় তাকে। তবে সেই ড্রাইভার বারবার জানায় সে নির্দোষ, তাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ড্রাইভারের ছোট মেয়ের অনুরোধে তার পক্ষের উকিল হিসেবে মামলা লড়তে রাজি হয় অচিন্ত্য আইচ। 

এই আইনজীবি’র লড়াই নিয়ে ১৫ আগস্ট ওটিটি হইচই-এ মুক্তি পেয়েছে বাংলাসিরিজ অ্যাড. অচিন্ত্য আইচ ২। এতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়। 

এর আগের দিন ১৪ আগস্ট দীপ্ত প্লে-তে মুক্তি পায় শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর অভিনীত বাংলা সিনেমা তাণ্ডব। সিনেমায় টেলিভিশন চ্যানেলে আক্রমণ চালিয়ে সবাইকে জিম্মি করে নায়ক। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের সাবেক আইজি ও চ্যানেলের মালিককে হাজির করতে বলা হয়। জিম্মি বা বন্দি হওয়া মানুষকে বাঁচাতে ওই চ্যানেলের সাবেক এক সংবাদ উপস্থাপক, মন্ত্রী, সাবেক আইজি এবং চ্যানেলের মালিক আসে টেলিভিশনে। শুরু হয় সরাসরি সম্প্রচার।

একই দিন বঙ্গতে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ব্যাচেলর পয়েন্ট : সিজন ৫ এর ১৭-২৪ পর্ব। মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা অভিনীত এই সিরিজে বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার গল্পের নতুন অধ্যায় দেখতে পান দর্শক।