হুয়াওয়ের নতুন এআই কম্পিউটিং সিস্টেম উন্মোচিত
চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে সাংহাইয়ে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে (ডব্লিউএআইসি) তাদের নতুন এআই কম্পিউটিং সিস্টেম ক্লাউডমেট্রিক্স ৩৮৪ প্রদর্শন করেছে, যা এনভিডিয়ার সর্বাধুনিক জিবি২০০ এভিএল৭২ সিস্টেমের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। খবর রয়টার্স।
হুয়াওয়ে জানায়, এই সিস্টেমে ৩৮৪টি নিজস্ব অ্যাসসেন্ড ৯১০সি চিপ ব্যবহৃত হয়েছে এবং এটি উচ্চগতির "সুপারনোড" স্থাপত্যে নির্মিত, যা চিপগুলোর মধ্যে দ্রুত সংযোগ নিশ্চিত করে।
সেমিকন্ডাক্টর বিশ্লেষক ডিলান প্যাটেল বলেন, হুয়াওয়ের এই সিস্টেম কিছু ক্ষেত্রে এনভিডিয়াকে ছাড়িয়ে গেছে। যদিও প্রতিটি চিপ তুলনামূলকভাবে দুর্বল, তবে হুয়াওয়ের উন্নত সিস্টেম ডিজাইনের মাধ্যমে তা পুষিয়ে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার মুখেও হুয়াওয়ে চীনের এআই খাতে একটি গুরুত্বপূর্ণ দেশীয় সরবরাহকারী হিসেবে উঠে আসছে।
ডিবিটেক/বিএমটি







