নেটওয়ার্কিং ইউনিট আলাদা করছে ইন্টেল

নেটওয়ার্কিং ইউনিট আলাদা করছে ইন্টেল
২৬ জুলাই, ২০২৫ ২২:২২  
২৬ জুলাই, ২০২৫ ২২:২২  

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের নেটওয়ার্কিং ও যোগাযোগ ইউনিটকে একটি স্বতন্ত্র কোম্পানিতে রূপান্তর করার পরিকল্পনা করেছে। নতুন সিইও লিপ-বু ট্যানের অধীনে কোম্পানিটি ব্যয় হ্রাস এবং মূল ব্যবসায় মনোযোগ দিতে অপ্রধান খাতগুলো বাদ দেওয়ার কৌশল নিচ্ছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, পূর্বে 'নেক্স' নামে পরিচিত এই ইউনিটটি ২০২৪ সালে প্রায় ৫.৮ বিলিয়ন ডলার আয় করেছে, যা মোট বিক্রয়ের প্রায় ১১%। ইন্টেল ইতোমধ্যে সম্ভাব্য বিনিয়োগকারী খুঁজতে শুরু করেছে।

এর আগে কোম্পানিটি ৮.৭৫ বিলিয়ন ডলারে তাদের আল্টেরা চিপ ইউনিটের নিয়ন্ত্রণ বিক্রি করে দেয়। তবুও ইন্টেল বলেছে, তারা নতুন কোম্পানির প্রধান বিনিয়োগকারী হিসেবে থাকবে।

এআই বাজারে অবস্থান দৃঢ় করতে ব্যর্থতা, উচ্চ ব্যয়ের কৌশল এবং ক্রমবর্ধমান লোকসানের কারণে ইন্টেলের শেয়ার শুক্রবার ৯% কমে যায়। কোম্পানিটি ভবিষ্যতে চিপ উৎপাদন থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছে।

ডিবিটেক/বিএমটি