‘বাংলা ফন্ট’ প্রকাশ করলো জাতিসংঘ

২১ ফেব্রুয়ারি, ২০২০ ২২:০০  
বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি ‘ইউএন বাংলা ফন্ট’ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ইউএনডিপি’র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ফন্টটি। সংস্থাটি জানিয়েছে, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্ট তৈরি করা হয়েছে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ফন্টটির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এসময় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী সেক্রেটারি জেনারেল, সহকারী প্রশাসক এবং আঞ্চলিক ব্যুরো ক্যানি উয়িনারাযা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯ এর বাংলা সংস্করণটি প্রকাশ করা হয়।