৭ নভেম্বর উন্মোচিত হবে নতুন প্লেস্টেশন
চলতি বছরের ৭ নভেম্বর উন্মোচিত হবে সনি গেমিং ডিভাইস ‘প্লেস্টেশন’ এর নতুন সংস্করণ। ঐদিন পিএস-ফাইভ প্রো উন্মোচন করা হবে বলে জানা গেছে। খবর বিবিসি।
খবরে বলা হয়, নতুন এই প্লেস্টেশন আগের ডিভাইসের তুলনায় আরও চমকপ্রদ হবে। বিশেষ করে গ্রাফিকস, ফ্রেম রেট এবং ডিসপ্লের দিকে থেকে সনির আনা অন্য যেকোনো প্লেস্টেশনের তুলনায় পিএস-ফাইভ অতুলনীয় হবে বলে দাবি করেছে সনি।
প্রাথমিকভাবে নতুন এ প্লেস্টেশনের দাম ধরা হয়েছে ৭০০ ইউরো।
আগামী বছর গেমিং বাজারে আসতে যাওয়া জিটিএ-৬ গেমের জন্য উপযুক্ত গেমিং কনসোল হবে পিএস ফাইভ প্রো।
ডিবিটেক/বিএমটি







