৫ ক্যামেরায় এ২১এস স্যামসাং এ২১এস

১৭ জুন, ২০২০ ১২:০৯  
গতমাসে স্যামসাং এ২১এস ফোনটি ইউরোপসহ বেশ কিছু দেশে উন্মোচন করা হয়েছিল। এবার ফোনটি দক্ষিণ এশিয়ার বাজারে আসলো। স্যামসাং গ্যালাক্সি এ২১এস বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৫ ইঞ্চি ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ২১এস এর দাম ২০০ ইউরো। ফোনটিতে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। ফোনটি কালো, সাদা, নীল ও লাল রঙে পাওয়া যাবে। ডিজাইন অনেকটাই গ্যালাক্সি এ২১ এর মতো। ফোনটিতে পাবেন ৬.৫ ইঞ্চি অমোলেড ইনফিনিটি O এইচডি প্লাস ডিসপ্লে। এর আসপেক্ট রেশিও ২০:৯। গ্যালাক্সি এ২১এস এর ডিসপ্লে ডিজাইন পাঞ্চ হোল। এই ফোনে ২.০ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটি ৩ জিবি, ৪ জিবি ও ৬ জিবি র‌্যামের সাথে এসেছে। আবার এতে পাওয়া যাবে ৩২ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ। সিকিউরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফটোগ্রাফির জন্য এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ফোনের সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।