১৮ জিবি র‍্যামের ফোন আনছে শাওমি

৯ জুন, ২০২০ ০০:১৫  
বর্তমানে মাত্র দুটি স্মার্টফোনে সর্বোচ্চ ১৬ জিবি র‍্যাম রয়েছে, তবে সেই তালিকায় নেই শাওমির নাম। তবে কোম্পানিটি ১৮ গিগাবাইট র‍্যামের ফোন তৈরির মাইলফলক অর্জনে কাজ করছে। লিকস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা। এর আগে এমআই মিক্স মডেল এবং এমআই ১০ প্রো ফোনে ১৬ গিগাবাইট র‍্যাম থাকার কারণে কথা শোনা গেলেও সেটি বাস্তবে দেখা যায়নি।তবে বেশ কয়েকটি ফোনেই ১২ গিগাবাইট র‍্যামের দেখা মিলেছে। যদিও এখন পর্যন্ত শাওমির পক্ষ থেকে ১৮ জিবি র‍্যামের ফোন আনার কোনো ঘোষণা দেয়া হয়নি। এমনকি ১৬ জিবি র‍্যামের এমআই মিক্স আলফারও উন্মোচন হয়নি। ডিবিটেক/বিএমটি