১৪ এপ্রিল আসবে ওয়ানপ্লাসের নতুন ফোন

৩১ মার্চ, ২০২০ ০১:৩৫  
ওয়ানপ্লাস তাদের ৮ সিরিজের পরবর্তী ফোন সম্পর্কে লুকাতে পারেনি। গত সপ্তাহ থেকে একাধিক তথ্য ও ছবি প্রকাশ পেয়েছে। সর্বশেষ তথ্যমতে, আগামী ১৪ এপ্রিল উন্মোচিত হবে ওয়ানপ্লাসের নতুন ফোন। খবর এনগ্যাজেট। বিভিন্ন সূত্রমতে, ওয়ানপ্লাস মূলত প্রো মডেলের উপর বেশি নজর দিয়েছে, যাতে থাকতে পারে ওয়্যারলেস চার্জিং এবং আইপি৬৮ ওয়াটার-রেসিস্ট্যান্স রেটিং ফিচার। এগুলো ওয়ানপ্লাসে প্রিমিয়াম ডিভাইসে নেই। ১৪ এপ্রিল লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে কোম্পানিটি তাদের ওয়ানপ্লাস ৮ এবং ওয়ানপ্লাস ৮ প্রো ফোন উন্মোচন করতে পারে। এই ডিভাইসে থাকছে নতুন ১২০ হার্টজ স্ক্রিণ ও ফাইভজি কানেক্টিভিটি। ডিবিটেক/বিএমটি