১৩ জুন জুন২৪ কোহোর্ট সম্মাননা দেবে আইডিয়া
আগামী ১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার ‘আইডিয়া অ্যাকাডেমিক প্রোগ্রাম জুন২৪ কোহোর্ট’ প্রশিক্ষণীর্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ’ শীর্ষক প্রকল্প (আইডিয়া)।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে নিতে গৃহীত উদ্যোগে অনুষ্ঠিত স্টার্টআপ ও উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়মূলক প্রশিক্ষণ কার্যক্রমে চলতি বছরের মে মাস থেকে বেসিকস ১০১, ভ্যালু সিস্টেম ১০১ এবং স্টার্টআপ ৩০১ নামে ৩টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন উদ্যোক্তারা। আবেদন করার প্রক্রিয়াটি শুরু হয়ে ৫ মে ২০২৪ পর্যন্ত চলমান থাকে। ৯৪২টি আবেদনের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে আইডিয়া বেসিকস ১০১ এ ৩৭ জন, ভ্যালু সিস্টেম ১০১ এ ৩৪ জন এবং স্টার্টআপ ৩০১ এ ৪২ জন অর্থাৱ মোট ১১৩ জন প্রশিক্ষণার্থীদের সুযোগ দেওয়া হয়। উদ্যোক্তা ও তরুণদের নিয়ে জুন ২০২৪ থেকে শুরু হয় এই একমাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম যেখানে দেশের বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও দক্ষ মেন্টরগণ এই আয়োজনে বিভিন্ন বিষয়ে সেশনগুলো পরিচালনা করেন।
আইডিয়া প্রকল্পের উদ্যোগে ও স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেড এর সহযোগিতায় আইডিয়া চলতি বছরের এপ্রিল মাস থেকে শুরু হয় প্রশিক্ষণ কার্যক্রম। আইডিয়া ভ্যালিডেশন ও বিজনেস মডেল ডিজাইন থেকে শুরু করে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, লিগ্যাল, মার্কেটিং-সহ বিভিন্ন বিষয় এই কোর্সগুলোতে উদ্যোক্তাদের একদম হাতেখড়ি থেকে শেখানো হচ্ছে যার ফলে অংশগ্রহণকারীদের দক্ষতা এবং জ্ঞানের পরিসর বৃদ্ধির মাধ্যমে একটি পরিপূর্ণ স্টার্টআপ গঠনে তাদেরকে সহযোগিতা করছে।





