১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে নকিয়া

২৭ মে, ২০২০ ১১:৪৭  
১০৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে নকিয়া। এই ফোনে থাকছে ৭২০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। মডেল নকিয়া এন ৯৫ ফাইভজি। নকিয়ার আপকামিং এই ফোনে থাকছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০×২৪০০ পিক্সেল। ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট থাকছে। এটি বাজারে আসলে অ্যানড্রয়েড টেন অপারেটিং সিস্টেমে চলবে। ফ্লাগশিপ এই ডিভাইসে ৮ জিবি র‌্যাম কিংবা ১০ জিবি র‌্যাম থাকতে পারে। এর স্টোরেজ হবে ১২৮/২৫৬ জিবি। বছরের শেষ নাগাদ ফোনটি বাজারে আসার কথা রয়েছে।