১০ মিনিট চার্জে ১২ ঘণ্টা ব্যাকআপ

৭ ডিসেম্বর, ২০১৯ ১২:২৭  
ক্যামেরার পাশাপাশি চার্জিংয়েও চমক দেখালো মোটোরোলা। কোম্পানিটি তাদের ‘ওয়ান হাইপার’ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেররা সঙ্গে ব্যবহার করেছে চার হাজার এমএএইচ ব্যাটারি। আপাতত আমেরিকার বাজারে এটি ছাড়ার ঘোষণা দেয়া হয়েছে। মোটোরোলা জানিয়েছে, ‘ওয়ান হাইপার’ নামের ফোনটিতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও দেয়া হয়েছে। এছাড়া ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কোম্পানিটির দাবি, মাত্র ১০ মিনিট চার্জ করলে এই ব্যাটারি ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। যদিও রিটেল বক্সে মিলবে ১৫ ওয়াটের চার্জার। মোটোরোলা ওয়ান হাইপার ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সঙ্গে এসেছে। যার আসপেক্ট রেশিও ১৯:৯। ফোনের পেছনে মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ৪০০ ডলার বা বাংলাদেশী টাকায় ৩২ হাজারে কেনা যাবে এই ফোনটি।