স্যামসাং টিভিতে যুক্ত হলো টফি
বাংলাদেশের স্যামসাং অ্যাপ স্টোরে যুক্ত হয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক এর টফি অ্যাপ। ফলে এখন থেকে বাংলাদেশের স্যামসাং টিভি ব্যবহারকারীরা তাদের টিভিতে টফি অ্যাপ ডাউনলোড করে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফিতে অনেকগুলো টিভি চ্যানেল; সাথে রয়েছে অসংখ্য ভিডিও কনটেন্ট; যেমন, এক্সক্লুসিভ ভিডিও ও টেলিফিল্ম।
এছাড়াও, মানিটাইজেশন ফিচার সম্বলিত ইউজার জেনারেটেড কনটেন্টের (ইউজিসি) ক্ষেত্রে এটি দেশের প্রথম ক্রিয়েটর’স প্ল্যাটফর্ম – এ ফিচার ব্যবহার করা যেমন সহজ, তেমনি নিয়মিতভিত্তিতে দ্রুততার সাথে এ ফিচার ব্যবহার করা যায়।
টিভি চ্যানেলের সমৃদ্ধ কালেকশনের জন্য জনপ্রিয়তা অর্জন করেছে টফি। বর্তমানে, এ প্ল্যাটফর্মে ১২০টির বেশি টিভি চ্যানেল রয়েছে – স্থানীয় অন্যান্য অ্যাপের চেয়ে যা বেশি। টফি অ্যাপের মাধ্যমে স্যামসাং টিভি ব্যবহারকারীরা কেবল টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন।







