লন্ডনের নাইটক্লাবে এআই ডিজে!
পূর্ব লন্ডনের দ্য গ্লোভ দ্যাট ফিটস বারের নাইটক্লাব-পার্টিতে এবার ডিজে হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছেন অংশগ্রহণকারীরা। ইউক্রেনীয় এবং রাশিয়ান ডেভেলপারদের তৈরি এই অ্যাপ্লিকেশনটির নাম মুবার্ট।
পার্টিতে দেখা গেছে মুবার্ট মানুষের তৈরি লুপ এবং স্যাম্পল থেকে নতুন মিউজিক তৈরি করতে পারে। মানুষের পছন্দ এবং অপছন্দের ওপর ভিত্তি করে এটি কাজ করে। পার্টিতে এআই ডিজে মানুষ কীভাবে গ্রহণ করছে তা দেখার জন্য একটি পার্টিতে এই বুথ ফাঁকা রাখা হয়। বেশিরভাগ মানুষই অ্যাপ্লিকেশনটির প্রশংসা করেছেন।
অনুষ্ঠানস্থলের বাইরে ২৬ বছর বয়সী এক কম্পিউটার প্রোগ্রামার বলেন, এখন পর্যন্ত এটি বেশ ভালো কাজ করছে। তবে জগরদান অ্যাপ্লিকেশনটিকে চ্যাটজিটিপির পর্যায়ে নিয়ে যেতে চায়, তাকে আরও কাজ করতে হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম ডিজে হিসেবে ব্যবহৃত হয় এআই মুবার্ট। এআইটি পরিচালনা করে জর্জ পিনেগার নামের একজন ডিজের মাধ্যমে। রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে পিনেগার বলেন, যদি এআই প্রযুক্তি মিউজিক তৈরি করা যায় এবং এটি আমরা একসঙ্গে উপভোগ করতে পারি, তবে এটি আমাদের জন্য একটি উপহার।
মুবার্টের সিইও পল জগোরদানের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানের ফলে অনিবার্যভাবে কিছু সংগীতশিল্পী চাকরি হারাবেন।
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে ভিডিও লিংকের মাধ্যমে রয়টার্সকে জগোরদান বলেন, আমরা সংগীতশিল্পীদের চাকরি বাঁচাতে চাই, কিন্তু আমাদের নিজস্ব উপায়ে।
আমরা সংগীতশিল্পীদের এআই দিয়ে অর্থ উপার্জন করার সুযোগ দিতে চাই। এছাড়া আমরা মানুষকে এখানে চাকরিও দিতে চাই। ৩৫ বছর বয়সী এই নির্বাহী নিজেও একজন ডিজে এবং সংগীতশিল্পী।







