মুঠোফোনে মিলবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল

২৫ আগষ্ট, ২০২০ ১৮:১৬  
একাদশে ভর্তিতে প্রথম ধাপে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হবে ৩১ আগস্ট। ফল জানা যাবে যেভাবে শিক্ষার্থীদের মুঠোফোনে একটি কোড নম্বরসহ এসএমএসে জানানো হবে ফলাফল। এ কোডটি ভর্তির জন্য সংগ্রহ করতে হবে। এছাড়াও ওয়েবসাইটেও ভর্তির ফল জানা যাবে। শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার্থীদের www.xiclassadmission.gov.bd থেকে অনলাইনে আবেদন করতে হয়। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ৩১ আগস্ট শুরু হবে। চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে একই দিন (৪ সেপ্টেম্বর) রাত ৮টায়। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন চলবে ৫ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর বিকfল ৫টা পর্যন্ত। শিক্ষার্থী সিলেকশন নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হবে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর রাত ৮টায়।