মিরপুরে লকডাউনেও স্প্লাইস মেশিন ছিনতাই!

২১ এপ্রিল, ২০২০ ২১:৫৭  
লকডাউনের মধ্যেও রাজধানীতে ঘটলো ছিনতাইয়ের ঘটনা। তাও আবার টাকা বা মোবাইল নয়। ছিনাতাই হয়েছে ইন্টারনেট সংযোগ মেরামতের কাজে ব্যবহৃত স্প্লাইস মেশিন। বুধবার দুপুরে মিরপুরের পল্লবী থানায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর- ৭০১। জানাগেছে, দুপুর দেড়টার দিকে মিরপুর উত্তরা ব্যাংক শাখা অফিসে কাজ করার উদ্দেশ্যে রিক্সাযোগে যাওয়ার সময় পল্লবী থানাধীন আম্বার আইটি'র ফাইবার জোড়া দেয়াা কাজে ব্যবহৃত এই স্প্লাইস মেশিনটি (মডেলঃ INO INSTRUMENT, VIEW-6L,মেইডঃ KOREA, সিরিয়াল নংঃ 10830042333) ছিনতাই হয়। এ বিষয়ে আম্বার আইটি’র এজিএম শুভ্র সরকার জানান, দুইটি মোটর বাইকে ৪জন আরোহী পল্লবী থানাধীন ১১ নম্বর সেকসনের এ ব্লকের ৫ নম্বর সড়কের ৭ নম্বর বাসার পাকা রাস্তার সামনে থেকে তাদের ট্যাকনিশিয়ানদের মারধোর করে স্প্লাইস মেসিনটি কেড়ে নিয়ে যায়। কন্তু অনেক খোঁজাখুঁজি করেও তিন লাখ টাকা দামের এই মিশন ছিনতাইকারীদের সন্ধান পাওয়া যায়নি।