ব্লু টিক পেতে ইনস্টাগ্রামেও খরচ!

৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২১  

টুইটারে ব্লু টিক পেতে গেলে তার জন্য দাম দিতে হয়। এখন শোনা যাচ্ছে টুইটারের দেখানো পথেই হাঁটছে ইনস্টাগ্রাম।

টুইটারের মতোই ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয়। মূলত তারকারা এই মাধ্যম ব্যবহার করে থাকেন বিভিন্ন তথ্য ভাগ করে নেওয়ার জন্য।

তাদের সবারই লক্ষাধিক ফলোয়ার এখানে। এখানেও তারকাদের প্রোফাইলের পাশে ব্লু টিক দেখা যায় টুইটারের মতো।

এখন রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি জানিয়েছেন যে, ইনস্টাগ্রাম হয়তো খুব শীঘ্রই এই পেইড ভেরিফিকেশন ফিচার আনতে চলেছে।

টেকক্রাঞ্চে প্রকাশিত এক স্ক্রিনশটে দেখা গেছে, সেখানে লেখা আছে, ‘আইজি এনএমই পেইড ব্লু ব্যাজ আইডি’ এবং ‘এফবি এনএমই পেইড ব্লু ব্যাজ আইডিভি’। অর্থাৎ এটা থেকে স্পষ্ট কেবল ইনস্টাগ্রাম নয়, টুইটারের মতো এখন ফেসবুকও ব্লু টিক টাকা দিয়ে কিনতে হতে পারে। এখানে আইডিভি মানে হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন।

তবে এখনও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

ডিবিটেক/বিএমটি