পুরোনো ডিভাইসে বন্ধ হচ্ছে নেটফ্লিক্স

২ ডিসেম্বর, ২০১৯ ০০:১০  
আপনি যদি পুরোনো মডেলের রকু প্লেয়ার, ভিজিও অথবা স্যামসাং স্মার্ট টেলিভিশন ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে নতুন স্ট্রিমিং প্লেয়ার খুঁজতে হবে। কারণ নেটফ্লিক্স ইতিমধ্যেই এসব ডিভাইসে সমর্থন বন্ধ করে দিয়েছে। খবর কর্ডকাটার্সনিউজ। নেটফ্লিক্স জানিয়েছে, ১ ডিসেম্বর থেকে তারা পুরোনো রকু প্লেয়ার, ভিজিও টিভি এবং স্যামসাং স্মার্ট টেলিভিশনে সাপোর্ট বন্ধ শুরু করেছে। ফলে আপনি এসব ডিভাইসের ব্যবহারকারী হলে শিগগিরই আপনার ডিভাইসেও নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন না। স্যামসাং তাদের ওয়েবসাইটেও এ সম্পর্কিত একটি নোটিশ প্রকাশ করছে। যেখানে নির্দিষ্ট কিছু ডিভাইসে নেটফ্লিক্স আর সমর্থন না করার কথা উল্লেখ করা হয়েছে। তবে যেসব ডিভাইসে গেম কনসোল, স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার অথবা সেট-টপ বক্স থাকবে সেগুলোতে নেটফ্লিক্স ব্যবহার করা যাবে। ডিবিটেক/বিএমটি