পাকিস্তনে নিষিদ্ধ হলো টিকটক

১০ অক্টোবর, ২০২০ ১৩:১২  
পাকিস্থানের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা দেশটিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে। অনৈতিক ও অশ্লীল কনটেন্ট থাকার অভিযোগে দেশটিতে টিকটক ব্লক করা হয়েছে। বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকির অভিযোগে নানা প্রতিবন্ধকার সাথে আরেকটি ধাক্কা খেলো বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি। খবর রয়টার্স। পাকিস্থান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) জানিয়েছে, ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিতে অনৈতিক ও অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে সমাজের বিভিন্ন স্তর থেকে আসা অভিযোগের ভিত্তিকে টিকটক ব্যান করা হয়েছে। পিটিএ আরও জানায়, টিকটক যদি বেআইনী কনটেন্টগুলো মডারেট করার যথাযথ পদ্ধতি বাতলে দিতে পারে তাহলে নিষিদ্ধের বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। এ বিষয়ে টিকটকও পিটিএর সাথে কাজ করতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। ডিবিটেক/বিএমটি