তরুণদের কল্যাণে গুগলের অনুদান
তথ্যভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে যুক্তরাষ্ট্রে নতুন অফিস এবং ডেটা সেন্টারের পরিধি বাড়াচচ্ছে গুগল। গুগলের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাই আরো ১৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।
এ বিষয়ে গুগল সিইও সুন্দর পিচাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওকলাহোমার শহর প্রাইয়ার গুগলের ডাটা সেন্টার বিশ্বব্যাপী নেটওয়ার্কগুলির জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং গুগলের সবচেয়ে বড় ডেটা সেন্টার। আর আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে, এখানে ডেটা সেন্টার সম্প্রসারণে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এতে করে এই অঞ্চলে গুগলে ১০০টি কর্মসংস্থানের সুযোগ হবে।’
তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিক্ষা বিভাগকে আরও গতিশীল করতে কাজ করবে গুগল। একইসঙ্গে তরুণদের কল্যাণে যুক্তরাষ্ট্রে এনজিও সংস্থা ৪-এইচকে ৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে গুগল।'
গুগল প্রধান বলেন, 'এটি গুগল থেকে কম্পিউটার বিজ্ঞান শিক্ষা বিভাগে সর্বকালের সবচেয়ে বড় অনুদান এটি। এই অনুদান ওকলাহোমা এবং যুক্তরাষ্ট্রের ২৫টি রাজ্যের তরুণদের কোডিং শেখা, উন্নত পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ বিষয়ে সেবা নিশ্চিত করবে।'
প্রসঙ্গত, গুগলে কে কী অনুসন্ধান করে, ইমেল করে, তারা যে সমস্ত ছবি স্টোরেজ করে এবং যে মানচিত্রগুলি মানুষকে তাদের বাড়িতে যাওয়ার জন্য সাহায্য করে তার সবকিছুই গুগল তার ডেটা সেন্টারে সংরক্ষণ রাখে।