ট্রাম্প জুনিয়রের টুইটার আইডি লকড

২৯ জুলাই, ২০২০ ০২:১৮  
ডোনাল্ট ট্রাম্প জুনিয়রের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে লকড করা হয়েছে। কোভিড-১৯ নিয়ে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর কারণে কোম্পানির নীতিমালা ভঙ্গ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। খবর এনগ্যাজেট। রিপাবলিকান স্ট্রাটেজিস্ট অ্যান্ড্রেও সুরাবিয়ান টুইটারে ট্রাম্প যে মেসেজ পেয়েছেন সেটি স্ক্রিনশর্ট শেয়ার করেছেন। প্রশ্নবিদ্ধ টুইটটি মুছে না ফেলা পর্যন্ত ট্রাম্প কোনো টুইট, রিটুইট, ফলো কিংবা লাইক করতে পারবেন না। টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, ১২ ঘন্টার জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে টুইটটি মুছে ফেলা হলে অ্যাকাউন্টটি অনলকড হয়ে যাবে। ডিবিটেক/বিএমটি