টুইটারে অ্যানিমেটেড পিএনজি ছবি নিষিদ্ধ

২৫ ডিসেম্বর, ২০১৯ ১৯:০৪  

অ্যানিমেটেড পিএনজি ছবি ব্যবহার নিষিদ্ধ হলো টুইটারে। মৃগী রোগীদের অ্যাকাউন্টে বিপজ্জনক অ্যানিমেটেড ছবি পোস্টের অভিযোগে এই সেবাটি বন্ধ করা হয়।

সোমবার (২৩ ডিসেম্বর) টুইটার জানিয়েছে, পিএনজি ছবির বিপরীতে এমন কোনও ফিচার খুঁজছে যা ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারবে।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়, আমরা চাই অ্যাকাউন্টটি সবার জন্য নিরাপদ থাকুক। পিএনজি ফাইলগুলোতে সাধারণত মজার বিষয়গুলো থাকে। কিন্তু সেটিংস’র এই অপশনটি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অ্যানিমেটেড ছবি বন্ধ করে দেওয়াই ভালো। মূলত মৃগী রোগীদের নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্তটি নেওয়া হলো।

তবে এ পর্যন্ত যেসব পিএনজি ফাইল টুইটারে আপলোড করা হয়েছে সেগুলো ডিলিট করবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। জানিয়েছে, এখন থেকে শুধু জিআইএফ ফরম্যাটের ছবিগুলো চলবে এই প্ল্যাটফর্মে।