চীনের বদলে তাইওয়ানে যাচ্ছে অ্যাপল

২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:২৮  
ফেব্রুয়ারির মধ্যে চীনে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো সম্ভাবনা নেই। এমন পরিস্থিতিতে উৎপাদন অব্যাহত রাখতে এবার তাইওয়ানে ম্যাকবুক এয়ার ও ম্যাকবুক প্রো সংযোজন শুরু করতে যাচ্ছে অ্যাপল। এয়ারপডস, আইপ্যাড ও অ্যাপল ওয়াচের উৎপাদনের পাশাপাশি নতুন করে এই দুটি পণ্য যুক্ত করতে যাচ্ছে অভিজাত ব্র্যান্ডটি। সূত্রমতে, চীনের এখন যে পরিস্থিতি তাতে ফেব্রুয়ারির মধ্যে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো সম্ভাবনা নেই। ফলে চীনের হেনান প্রদেশের ঝেংঝু শহরে অবস্থিত ফক্সকনের কারখানায় উৎপাদন ম্যাকবুকের সংযোজন শুরু করবে অ্যাপল। সেখানে কাজ করেন ২ লাখ কর্মী। তারা অবশ্য এতোদিন আইফোন প্রস্তুত করতেন।