চট্টগ্রামে ৩ মোবাইল চোর গ্রেফতার
আজ শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামে মোবাইল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়ছে। আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতার তিনজন হলো- সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মো. ইউসুফের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাংলাবাজার এলাকার মো. হারুন অর রশিদের ছেলে মো. সাজ্জাদ (২৩) ও ফরিদপুর জেলার আলমডাঙ্গা দীঘলঝর্না এলাকার আতাউর মিয়ার ছেলে মো. সুমন প্রকাশ রুবেল (২৪)। তারা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বসবাস করেন।
এদের মধ্যে সাজ্জাদ ও সুমন প্রকাশ রুবেলের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নগরের বিভিন্ন এলাকার বাসা-বাড়ি, বাস স্টেশন, শপিং মল ঘুরে সুযোগ বুঝে চুরি করাই আটক ৩ জনের একমাত্র পেশা বলে জানিয়েছেন চট্টগ্রাম কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ।