গুগল আনছে ‘ক্রেডিট কার্ড’ আকারের পিসি

১৬ নভেম্বর, ২০১৯ ১৪:৫৮  
ক্রেডিট কার্ড আকারের কম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট গুগল এবং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ছোট আকারের এই কম্পিউটারের নাম দেয়া হয়েছে ‘থিঙ্কার বোর্ড’। এটি দিয়ে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) অ্যাপস পরিচালনা করা হবে। পিসি ম্যাগের প্রতিবেদন অনুযায়ী, থিঙ্কার বোর্ডের দুটি ভ্যারিয়েন্ট থাকবে। একটি থিঙ্কার এজ-ট এবং থিঙ্কার এজ-আর। এর কার্যক্ষমতা বৃদ্ধি করতে রকচিপ ‘আরকে ৩৩৯৯ প্রো’ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইন্টারনেট অব থিংস (আইওটি) টেকনোলোজি ২০১৯ সম্মেলনে আসুস তাদের সিঙ্গেল বোর্ড কম্পিউটারের প্রদর্শনী করবে। আইওটি টেকনোলোজি (২০১৯) জাপানে নভেম্বরের ২০ তারিখ অনুষ্ঠিত হবে।