করোনা: টোল ফ্রি নম্বর চালু করলো ৩ অপারেটর

১২ মার্চ, ২০২০ ১৭:২৮  
এবার করোনা ভাইরাস সম্পর্কে জানতে টোল ফ্রি কল সুবিধা চালু করলো দেশের মোবাইল অপারেটরগুলো। বৃহস্পতিবার (১২ মার্চ) দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য ১৬২৬৩ নম্বর থেকে বিনামূল্যে করোনা ভাইরাস সংক্রান্ত জরুরী তথ্য সেবা পাওয়ার সুবিধা চালু করেছে। অপরদিকে ইনস্টিটিউট অব এপিডেমোলোজি ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ (IEDCR)-এর হটলাইনে যোগাযোগ ফ্রি করে দিতে ৫টি টোল ফ্রি নম্বর চালু করেছে রাষ্ট্রীয় অপারেটর টেলিটক। ফলে এখন থেকে ০১৫৫০০৬৪৯০১, ০১৫৫০০৬৪৯০২, ০১৫৫০০৬৪৯০৩, ০১৫৫০০৬৪৯০৪ ও ০১৫৫০০৬৪৯০৫ নম্বরে ফোন করে করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য বিনামূল্যে পেতে পারবেন টেলিটক গ্রাহকরা। এর আগে ১০ মার্চ কোভিড-১৯) সংক্রান্ত তথ্যসেবায় ১২টি হটলাইন নম্বর চালু করে বাংলালিংক। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) যোগাযোগের জন্য ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১, ০১৯২৭৭১১৭৮৪ ও ০১৯২৭৭১১৭৮৫ নম্বরকে টোল ফ্রি নম্বর বরাদ্দ দেয়া হয়। আর শুক্রবার এই সেবা চালু করতে যাচ্ছে অপর অপারেটর রবি। প্রসঙ্গত, গত ১১ মার্চ কোভিট-১৯ (করোনা ভাইরাস) মোকাবেলায় টেলিনেটওয়ার্ক ব্যবহার করে সচেতনতা তৈরিতে বিটিআরসি’র হস্তক্ষেপ চেয়ে কমিশনে চিঠি দেয় মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন।