করোনার পৃথিবী পর্যবেক্ষণ ড্যাশবোর্ড চালু

২৮ জুন, ২০২০ ১৩:৩৫  
পৃথিবীর ওপর করোনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব পর্যবেক্ষণ করতে প্রকাশ করা হলো আর্থ অবজার্ভিং ড্যাশবোর্ড। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইশা এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাস্কা যৌথ উদ্যোগে গত ২৫ জানুয়ারি থেকে চালু করে অনলাইন এই ড্যাশবোর্ডটি। মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের কৃষি উৎপাদন, গ্রিনহাউস গ্যাস, বাতাসের গুণগতমান, পানির গুণগতমান, বিমানবন্দর ও নৌবন্দরে করোনার প্রভাবের রিয়েল টাইম তথ্য প্রকাশ করা হচ্ছে। https://twitter.com/esa/status/1276156605869035523?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1276156605869035523%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.digitaltrends.com%2Fnews%2Fspace-agencies-dashboard-shows-lockdown-effects-on-earth%2F   মহাদেশ ভিত্তিক বিন্যাসে রয়েছে বাংলাদেশের তথ্য। সেখান থেকে জানা যাচ্ছে এখানে কার্বন নিঃসরণের মাত্রা কতটা কমেছে। ১৭টি স্যাটেলাইট এজেন্সি থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে  এই পর্যবেক্ষণ চিত্র প্রকাশ করা হচ্ছে। এই ড্যাশবোর্ড প্রসঙ্গে নাসার সায়েন্স মিশনের অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর অ্যাটমাস জুরবুচেন বলেন, ‘মহামারিটি কেবল মানবিক দুর্ভোগের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে না। বিশ্বের ওপর বড় প্রভাব ফেলছে যা আমরা মহাকাশ থেকে পর্যবেক্ষণ করছি। আমরা তিন মহাকাশ সংস্থা বুঝতে পারছিলাম, এক্ষেত্রে যদি একত্রে কাজ করি তাহলে এই চলমান সংকট বিশ্লেষণের জন্য আরো শক্তিশালী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।’