ঈদ উপলক্ষে টেকনো’র ধামাকা অফার

১০ জুন, ২০২৪ ১২:১১  

আর মাত্র কয়েকদিন পর ঈদ। ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ভক্তদের জন্য এসেছে ধামাকা অফার। টেকনো ক্যামন ৩০, স্পার্ক ২০ প্রো+, ক্যামন ২০ এবং ক্যামন ২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় এই অফারগুলো উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাল্টিটাস্কিং হোক কিংবা গেমিং অথবা ফটোগ্রাফি, যেকোনো কাজ করার জন্য স্পার্ক ২০ প্রো+ কিনলে ক্রেতারা পাবেন একটি প্রিমিয়াম ব্যাকপ্যাক। ক্যামন ৩০ ফোনের ক্রেতাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট প্যাকেজ। এজন্য ক্যামন ৩০ ফোন কেনার পর বিক্রেতার কাছ থেকে কোড সংগ্রহ করে ২৬৯৬৯ নাম্বারে (TECNOIMEI1RetailCode) পাঠিয়ে দিতে হবে। সকল ক্রেতা নিশ্চিতভাবে একটি প্রিমিয়াম টি-শার্ট অথবা একটি স্মার্ট মগ পাবেন। এছাড়া, কিছু সৌভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে আরও অনেক চমক, সুযোগ থাকছে বিনামূল্যে আরও একটি ক্যামন ৩০ ফোন, স্মার্ট ওয়াচ অথবা ট্রু ওয়্যারলেস এয়ারবাডস (টিডব্লিউএস) জিতে নিতে পারবেন।

এছাড়া, টেকনো ফ্যানরা ঈদ উপলক্ষে নতুন দামে ক্যামন ২০ সিরিজের ফোন কেনার সুযোগ পাচ্ছেন। আগ্রহীরা এখন ক্যামন ২০ প্রো (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) কিনতে পারবেন মাত্র ২১ হাজার ৯৯৯ টাকায় (বাজারমূল্য ২৪,৯৯০ টাকা) এবং ক্যামন ২০ (৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট) পাওয়া যাচ্ছে মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকায় (বাজারমূল্য ১৯,৯৯০ টাকা)।