অপোর নতুন ৩ উদ্ভাবন
‘লিপ ইনটু দ্য ফিউচার’ প্রতিপাদ্যে মঙ্গলবার চীনের শেনঝেনে অনুষ্ঠিত হয়ে গেলো অপো ইনো ডে ২০২০ । ইন্টারনেট অব এক্সপেরিয়েন্সের পরিপ্রেক্ষিতে অপো প্রথমবারের মতো তাদের ‘৩+এন+এক্স’ টেকনোলজি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিতে বেশ কিছু বিষয় সংযুক্ত করেছে। এগুলো হলো: ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ ও ‘ভার্চুয়াস ইনোভেশন’। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি অপো এক্স ২০২১ রোলেবল কনসেপ্ট হ্যান্ডসেট, অপো এআর গ্লাস ২০২১ ও অপো সাইবরিয়েল এআর অ্যাপ্লিকেশন উন্মোচন করেছে।
অপো ইনো ডে ২০২০ এর অনুষ্ঠানে অপো’র প্রতিষ্ঠাতা ও সিইও টনি চেন বলেন, ‘ক্রেতাদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ৩+এন+এক্স টেকনোলজি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি’র মাধ্যমে চমৎকারসব পণ্য ও ভার্চুয়াস ইনোভেশনে অপো সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। অপো ‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ এ বিশ্বাস করে এবং এটিই মানুষের জন্য প্রতিটি করপোরেট ইনোভেশনের উদ্দেশ্য হওয়া উচিৎ।
তিনি বলেন, ’৩’ বলতে তিনটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিকে বোঝায়। এগুলো হলো: হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসেস টেকনোলজিস, যা অপোকে বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের উন্নত জীবনের অধিকারী হতে সাহায্য করবে। ‘এন’ অপোর বিপুল সংখ্যক গুরুত্বপূর্ণ সক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। এগুলো হলো: এআই, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, মাল্টিমিডিয়া ও ইন্টারকানেক্টিভিটি। ‘এক্স’ দিয়ে অত্যাধুনিক ও ভিন্নধর্মী প্রযুক্তি ও কৌশলগত উপাদানসমূহকে বোঝায়। এর মধ্যে রয়েছে ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি যা উদ্ভাবনকে ত্বরান্বিত করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করবে।
অনুষ্ঠানের মূল বক্তব্যে অপো’র ভাইস প্রেসিডেন্ট ও রিসার্চ ইনস্টিটিউটের হেড লেভিন লিউ বলেন, ‘টেকনিক্যাল দক্ষতার উন্নয়ন বেশ গুরুত্বপূর্ণ, তবে এগুলো উদ্ভাবনী উপায়ে একীভূত করাটা আরো গুরুত্বপূর্ণ। সকল ধরনের জটিতলা দূর করে ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা উচিৎ।’