অপো কিনে বালি যাচ্ছেন ২ জন

৮ আগষ্ট, ২০১৯ ১১:৫১  
অপো স্মার্টফোন কিনে ইন্দোনেশিয়া বালি ভ্রমণের সুযোগ পাচ্ছেন ঢাকার দুই বাসিন্দা । অপো বাংলাদেশের পাঁচ বছর পূর্তি এবং ঈদুল আযহা উপলক্ষে আয়োজিত এক প্রচারণার আওতায় অপো এ৫এস এবং অপো এফ১১ মডেলের স্মার্টফোন কিনে এই উপহার পেলেন যথাক্রমে ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মো. ইউসুফ এবং আশুলিয়া থেকে মো. বাবুল হোসেন। বুধবার (৭ আগস্ট) বিজয়ীদের কাছে বালি ভ্রমণের উপহার তুলে দেয়া হয়। বাংলাদেশে অপো’র পাঁচ বছর পূর্তিতে এবারের ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে, অপো এ৫এস, এ৭ এবং এফ১১ সিরিজের স্মার্টফোন কিনলেই লটারিতে থাকছে বালি ভ্রমণ ছাড়াও লাখপতি হওয়ার সুযোগ। এছাড়াও নিশ্চিত উপহার হিসেবে থাকছে শতভাগ মূল্যছাড়, ওয়্যারলেস হেডফোন, সেলফি স্টিক, গিফট বক্স ছাড়াও আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার। অফারটি আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলবে।