অনলাইনে রিটার্ন দিলে ২০০০ টাকা ছাড়

৯ সেপ্টেম্বর, ২০২০ ০৯:২৫  
চলতি ২০২০-২১ অর্থবছর থেকে অনলাইনে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) যখনই নেওয়া হোক না কেন অনলাইনেই করদাতাকে রিটার্ন জমা দিতে হবে। তবে এক্ষেত্রে অনলাইনে আয়কর রিটার্ন জমাদানকারীকে ২০০০ টাকা করছাড় দেয়া হচ্ছে। । আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। এনবিআরের পরিপত্রে বলা হয়েছে, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) যখনই নেওয়া হোক না কেন, যারা এবার প্রথমবারের মত রিটার্ন জমা দেবেন এবং তা অনলাইনে দেবেন, শুধু তারাই এই ছাড়ের সুবিধা পাবেন। যদি কেউ এর আগে সনাতন পদ্ধতিতে রিটার্ন দিয়ে থাকেন, তাহলে এই সুবিধা পাবেন না। অর্থাৎ একজন করদাতা শুধু একবারই এমন সুবিধা পাবেন।