সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নলকা সেতুর পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলকা সেতুর প্রায় ১০০ গজ পূর্বে […] The post সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
২২ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক মধ্যবয়সি ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নলকা সেতুর পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। কোনো গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলকা সেতুর প্রায় ১০০ গজ পূর্বে মহাসড়কের ওপর এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে বা কোনো গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ব্যক্তির পরনে কালো রঙের টি-শার্ট ও লুঙ্গি ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে প্রায়ই নলকা সেতু এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত।

যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।’

The post সিরাজগঞ্জে মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.