ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৩৭৩ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে […] The post ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৩৭৩ জন আক্রান্ত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৩৭৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১১ জন, খুলনা বিভাগে ১৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১১১ জন, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে রয়েছেন ১০ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯৭০ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন।
The post ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





