ঢাক-কাসরের বাজনায় নাচে-আনন্দে শোভাযাত্রার সমাপ্তি

 ঢাকা: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হতে চলেছে। ছয় দিনের আনন্দ-উৎসব, পূজা-অর্চনা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর শেষ প্রস্তুতি। বিদায়ের এই ক্ষণে ভক্তদের মনে আনন্দের পাশাপাশি কাজ করছে এক ধরনের মন খারাপের আবহ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে […] The post ঢাক-কাসরের বাজনায় নাচে-আনন্দে শোভাযাত্রার সমাপ্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | En

ঢাক-কাসরের বাজনায় নাচে-আনন্দে শোভাযাত্রার সমাপ্তি
২১ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

 ঢাকা: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হতে চলেছে। ছয় দিনের আনন্দ-উৎসব, পূজা-অর্চনা এবং দর্শনার্থীদের উপচে পড়া ভিড় শেষে এখন মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বিদায় জানানোর শেষ প্রস্তুতি। বিদায়ের এই ক্ষণে ভক্তদের মনে আনন্দের পাশাপাশি কাজ করছে এক ধরনের মন খারাপের আবহ।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা শুরু হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃত্বে এই শোভাযাত্রাটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হয় । এরপর রাজধানীর নির্ধারিত বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।

এ সময় ঢাক ও কাশরের  তালে তালে নাচে-আনন্দে উৎসবে মেতে উঠেন নারী পুরুষ সকলে। বিদায় নিচ্ছেন দুর্গা দেবে আবার আসবেন সামনে বছর। সেই অপেক্ষায় উৎসবে আনন্দে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস জানিয়েছেন যে এ বছর রাজধানী ঢাকায় মোট ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

The post ঢাক-কাসরের বাজনায় নাচে-আনন্দে শোভাযাত্রার সমাপ্তি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.