চবি শাখার জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। বুধবার (২১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দফতর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ’র সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর এক জরুরি সিদ্ধান্তে এ […] The post চবি শাখার জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

চবি শাখার জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা
২১ অক্টোবর, ২০২৬ ১৬:০০  

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

বুধবার (২১ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দফতর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ’র সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর এক জরুরি সিদ্ধান্তে এ ঘোষণা দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ২৭ জুলাই আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি এবং মো. ইসমাঈলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

The post চবি শাখার জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.