চুয়েট ভিসির সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়ার সঙ্গে চুয়েট পরিবারের ঈদের পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন, রবিবার সকালে ভিসি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। পরে চুয়েট কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় ডিনরা, ইনস্টিটিউট পরিচালকরা, বিভাগীয় প্রধানরা, অন্যান্য পরিচালকরা, অফিস প্রধানরা, শাখা প্রধানদের নেতৃত্বে স্ব-স্ব বিভাগ, অফিস ও শাখার সকলেই ভিসির সঙ্গে কুশল বিনিময় করেন। ভিসি সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের সুস্বাস্থ্য, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। একই সাথে তিনি চুয়েটের চলমান অগ্রযাত্রায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কার্যক্রমকে আরো সমুন্নত করার আহ্বান জানান।
//ডিবিটেক/আইইএম/ইকে//





