ভারত এআই ইমপ্যাক্ট সামিটে আসছেন না এনভিডিয়া প্রধান
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং আগামী সপ্তাহে ভারতের ‘ভারত এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিতে যাচ্ছেন না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হুয়াংয়ের সফর বাতিল হওয়ায় সম্মেলনের বড় আকর্ষণগুলোর একটি আর থাকছে না।
নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এই সম্মেলনে বৈশ্বিক প্রযুক্তি শিল্পের নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হুয়াংয়ের বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, ভারতে এনভিডিয়ার মিডিয়া এজেন্সি এমএসএল ইমেইলে জানিয়েছে, ‘অপ্রত্যাশিত পরিস্থিতির’ কারণে তিনি সফর করছেন না।
ডিবিটেক/বিএমটি



