বিটিআরসি'র সামাজিক দায়বদ্ধতা তহবিলে সাড়ে ৯ কোটি টাকার চেক দিলো বিএসসিপিএলসি

বিটিআরসি'র সামাজিক দায়বদ্ধতা তহবিলে সাড়ে ৯ কোটি টাকার চেক দিলো বিএসসিপিএলসি
১৫ অক্টোবর, ২০২৫ ১৪:০৭  

রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) মোট নয় কোটি ছয় লক্ষ আটষট্টি হাজার ঊনসত্তর টাকার তিনটি চেক দিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

১৫ অক্টোবর, বুধবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের (ডাক, টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়) উপস্থিতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান চেক তিনটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারীর কাছে হস্তান্তর করেন। 

এ সময় সাবমেরিন ক্যাবলস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন -সহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি ও সাবমেরিন ক্যাবলস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবমেরিন ক্যাবলস পিএলসির পক্ষ থেকে রেভিনিউ শেয়ারিং বাবদ সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় ৩,৫৯,৩১,৮৭৮ টাকা ও আইআইজি লাইসেন্সের আওতায় ২৮,৭৯,৯৭৭ টাকা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল খাতে ৫,১৮,৫৬,২১৪ টাকার তিনটি পৃথক চেক প্রদান করা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ও পুঁজিবাজারে নিবন্ধিত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে হিসেবে দায়িত্ব পালন করছে।