টিসিএল’র বাংলাদেশী পরিবেশক ডিএক্স হাই-টেক

টিসিএল’র বাংলাদেশী পরিবেশক ডিএক্স হাই-টেক
২৩ আগষ্ট, ২০২৫ ১৫:৩১  
২৩ আগষ্ট, ২০২৫ ১৮:৩২  

ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে চীনের ইলেকট্রনিক্স ব্র্যান্ড টিসিএল গ্লোবাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (টিসিএল)। এর ফলে ব্র্যান্ডটির টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), রেফ্রিজারেটর, কাপড় ধোয়ার যন্ত্র এবং অন্যান্য গৃহস্থালী ইলেকট্রনিক্স সামগ্রী বাংলাদেশে পরিবেশনের পাশাপাশি প্রস্তুতকারক হিসেবেও দায়িত্ব পালন করতে পারবে কোম্পানিটি। 

২৩ আগস্ট ডিএক্স হাইটেক এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, টিসিএল-এর বৈশ্বিক সদর দপ্তর চীনের শেনজেনে ৭ জুলাই অনুষ্ঠিত চুক্তিতে টিসিএল-এর পক্ষে স্বাক্ষর করেন ঝাং গুয়ারং (মহাব্যবস্থাপকটিসিএল এপিবিজি) এবং ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন। 

এই চুক্তির মাধ্যমে ডিএক্স হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে টিসিএল-এর কার্যক্রম পরিচালনার এক্সক্লুসিভ অনুমোদন লাভ করে।