এক্সএআই-এ ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে স্পেসএক্স 

এক্সএআই-এ ২ বিলিয়ন ডলারের বিনিয়োগ করছে স্পেসএক্স 
১৩ জুলাই, ২০২৫ ২১:১৭  
১৩ জুলাই, ২০২৫ ২১:১৭  

স্পেসএক্স তাদের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ এক্সএআই-এ ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। খবর রয়টার্স।

খবরে বলা হয়, এই বিনিয়োগটি এক্সএআই-এর ৫ বিলিয়ন ডলারের ইকুইটি রাউন্ডের অংশ, যা কোম্পানির সম্মিলিত মূল্যায়ন ১১৩ বিলিয়ন ডলারে নিয়ে গেছে। 

সম্প্রতি এক্স এবং এক্সএআই একীভূত হওয়ার পর, গ্রোক চ্যাটবট এখন স্টারলিঙ্কের সাপোর্ট সিস্টেমে যুক্ত হয়েছে এবং ভবিষ্যতে টেসলার অপ্টিমাস রোবটে অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে। 

এক্সে করা এক পোস্টের জবাবে মাস্ক বলেন, টেসলারও এক্সএআই-এ বিনিয়োগ করা "চমৎকার হবে", তবে এটি বোর্ড ও শেয়ারহোল্ডারদের অনুমোদনের উপর নির্ভর করছে। 

স্পেসএক্স, এক্সএআই ও টেসলা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। গ্রোক নিয়ে বিতর্ক সত্ত্বেও মাস্ক একে "বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এআই" হিসেবে উল্লেখ করেছেন।

ডিবিটেক/বিএমটি