২০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করছে ইন্টেল

২০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করছে ইন্টেল
২৩ এপ্রিল, ২০২৫ ১২:৪১  
২৩ এপ্রিল, ২০২৫ ১২:৪১  

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল চলতি সপ্তাহে তাদের মোট কর্মীর ২০ শতাংশেরও বেশি ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে বলে ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী লিপ-বু টান এই সিদ্ধান্তের নেতৃত্ব দিচ্ছেন। খবর রয়টার্স।

ছাঁটাইয়ের পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পরিচালন প্রক্রিয়া সরলীকরণ, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনাকে কমিয়ে আনা এবং প্রকৌশল-ভিত্তিক সংস্কৃতি পুনঃগঠনের পরিকল্পনা। ২০২৪ সালে ইন্টেল প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল, যা তাদের ১৫ শতাংশ জনবল হ্রাসের অংশ ছিল।

উল্লেখ্য, বর্তমানে ইন্টেলের মোট কর্মী সংখ্যা ১,০৮,৯০০।

ডিবিটেক/বিএমটি