’৯৯৯’ স্টিকার বিতরন করলো পাঠাও

১৮ জানুয়ারি, ২০২০ ১৮:৪৭  
রাইডারদেরকে ঝামেলাহীনভাবে চিহ্নিত করার জন্য এক হাজারেরও বেশি রাইডারের মাঝে ‘৯৯৯’ লেখা সম্বলিত স্টিকার বিতরণ করেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনডিমান্ড ডিজিটাল প্লাটফর্ম ‘পাঠাও’। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতলী মোড়ে রাইডারদের মাঝে এই স্টিকার বিতরণ করা হয়। এসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) মো. তারেক আহম্মেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) অলক বিশ্বাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ছত্রধর ত্রিপুরাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঠাওয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসিসট্যান্ট ম্যানেজার অপারেশনস মোহাম্মদ রাশেদ হোসাইন, অ্যাসিসট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস আব্দুল মোতালেব এবং চট্টগ্রাম অঞ্চলের হেড অব অপারেশনস ইশফাক চৌধুরী।