৯ পদে লড়ছেন ১৫ প্রার্থী

২৬ অক্টোবর, ২০১৯ ১২:৪৫  
রাজধানীর ইমানুয়েলস কনভেনশন হলে দুই ক্যাটাগরিতে আইএসপিএবি নির্বাচন চলছে। নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ২ প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৯ জন প্রার্থী। প্যানেল ভিত্তিক প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলেও ব্যালটে কোনো প্যানেল নেই। ভোটাররা ব্যালট নম্বর বেছে বেছে পছন্দের ভোটারদের ভাট দিচ্ছেন। ভোটে আইএসপি পরিবারের জন্য কাজ করতে দেশের জন্য নিবেদিত  টিম ক্যাটালিস্ট প্যানেলের হয়ে অংশ নিয়েছেন আইসিসি কমিউনিকেশনরে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক (ব্যালট- ১০), ব্রাক নেটের প্রধান পরিচালন কর্মকর্তা আজহারুল হক চৌধুরী (ব্যালট-৩), গ্রামীণ সাইবারনেটের পরিচালক মো. রুহুল আমিন সরকার (ব্যালট-৯), বাংলানেট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের আল মাহমুদ হোসেন (ব্যালট-২), ডলি আইটি কর্নারের প্রোপাইটার মো. মনিরুজ্জামান মনির (ব্যালট-৮), জেডএক্স অনলাইনের চেয়ারম্যান এস, এম, জুলফিকার হায়দার (ব্যালট-১৭), ব্রীস্ক সিস্টেমের চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম (ব্যালট-৪) এবং চিটাগাং মাল্টি চ্যানেলের পরিচালক (প্রশাসন) কামরুল আলম শামীম (ব্যালট-৬)। অপরদিকে টিম ইউনাইটেড দলে রয়েছেন আম্বার আইটি সিইও আমিনুল হাকিম (ব্যালট-১) , অপটিম্যাক্স কমিউনিকেশন লি: পরিচালক ইমদাদুল হক (ব্যালট-১৫), লিংক থ্রি টেকনোলোজি’র সিটিও রাশেদ আমিন বিদ্যুৎ (ব্যালট-১২), রেস অনলাইন লি: ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন ১৬, মইন উদ্দিন আহমেদ মেট্রোনেট সিটিও (ব্যালট-১৩) চট্টগ্রামের সিটিজি টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক জাহিন আনোয়ার (ব্যালট-৭), কে এস নেওয়ার্কের প্রধান নাজমুল করিম ভূঁইয়া (ব্যালট-১), বিটিএস কমিউনিকেশনের সিটিও মো. সারওয়ার আলম শিকদার (ব্যালট-০৫) ও নেক্সট অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ (ব্যালট-১৪)। দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রে সবচেয় বেশি সারি দেখা গেছে ভোটারদের। প্রার্থীদেরকেও দেখা গেছে তারা একইসঙ্গে সিঙ্গারা কফি ভাগ করে খাচ্ছেন। ভোটারদের বুুকে জড়িয়ে ধরে ভোট চাইছেন। তাদেরকে আশ্বস্ত করেছেন-আগামীতে আইএসপিএবি পরিবার আরো গতিশীল হবে।