৮ পরিষেবায় চালু ‘স্মার্ট লজিস্টিক’
আটটি অনন্য পরিষেবা নিয়ে চালু হলো ‘স্মার্ট লজিস্টিক’ সেবা। এগুলো হলো, উদ্যোক্তাদের জন্য ৫ কার্যদিবসে আর্থিক লেনদেনের সুবিধা, ঢাকার ভেতরে ৪০ টাকায় ডেলিভারি, একদিনে ঢাকার মধ্যে পন্য বিলি, এক সপ্তাহের মধ্যে পণ্য ফেরত, বিনামূল্যে স্মার্ট রিটার্ন এবং স্মার্ট চেক সেবা, এবং বিনামূল্যে ওয়্যার হাউস ব্যবহারের সুযোগ।
এফ কমার্স নামে পরিচিত হয়ে ওঠা ফেইসবুক ভিত্তিক উদ্যোক্তাদের পণ্য সরবরাহ এবং পরিবেশনে সহায়তার মাধ্যমে ব্যবসা এগিয়ে নিতে ‘স্মার্ট লজিস্টিক’ সেবা নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন পেপারফ্লাই কর্মকর্তারা।
সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি রেস্তরায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতিনিধিদের কাছে নতুন সেবা তুলে ধরেন পেপার ফ্লাইয়ের প্রধান বিপনণ কর্মকর্তা রাহাত আহমেদ। অনুষ্ঠঅনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
পেপারফ্লাইয়ের প্রধান বিপনণ কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, প্রায় ১ লক্ষ উদ্যোক্তাদের নিয়ে দেশের প্রযুক্তি ভিত্তিক ব্যবসায়ী উদ্যোগে সম্ভাবনাময় ক্ষেত্রে হিসেবে ভিন্নমাত্রা যোগ করেছে ফেসবুক মাধ্যম।
রাহাত আহমেদ জানান, দ্রুত সময়ের মধ্যে যে কোন ঠিকানায় ইকমার্সের পন্য পৌছে দিতে দেশের ৮০ টি এলাকায় অফিস চালু করেছে পেপারফ্লাই। এবং এবছরের মধ্যে সেবা পয়েন্টের সংখ্যা ২০০ করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ই-ক্যাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন বিলিকরন সেবার আধুনিকরন ছাড়া কোন দেশের ইকমার্স সেক্টর সম্প্রসারন হতে পারে না।
অনুষ্ঠানে জানানো হয়, ইকমার্স প্রতিষ্ঠানগুলো প্রতিদিন ৫৫ হাজার পন্য বেচাকেনা করে বছরে ২ বিলিয়ন টাকার লেনদেন সম্পন্ন হয় যা দেশের মোট রিটেইল বানিজ্যের ১ শতাংশ। মঙ্গলবার থেকে শুরু হবে নতুন এই সেবা।