৫৫ ইঞ্চি কিউএলইডি টিভি আনছে ওয়ানপ্লাস

২৪ আগষ্ট, ২০১৯ ২২:৫৯  
স্মার্টফোনের বাজার মাতানোর পর এবার টেলিভিশন বাজারে প্রবেশ করতে যাচ্ছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। সাম্প্রতিক এক টিজারে দেখা গেছে প্রথম টেলিভিশনটির হবে ৫৫ ইঞ্চির, থাকবে কিউএলইডি ডিসপ্লে। জানা গেছে, শুধু ৫৫ ইঞ্চিই নয়, ৪৩ থেকে ৭৫ ইঞ্চি ডিসপ্লের টেলিভিশনও আনবে ওয়ানপ্লাস। খবর এনডিটিভি। ওয়ানপ্লাসের অফিশিয়াল টুইটার থেকে জানা গেছে, প্রাথমিকভাবে ভারতের বাজারে উন্মোচন হবে ওয়ানপ্লাসের প্রথম টেলিভিশনটি। ইতিমধ্যেই অ্যামাজনের মাধ্যমে আগ্রহী ক্রেতারা টেলিভিশনটি কেনার জন্য নিবন্ধন করতে পারছেন। ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী পিট লাউ জানান, প্রিমিয়াম সেগমেন্টে আসবে ওয়ানপ্লাস টিভি। বাজারে সনি এবং স্যামসাংয়ের প্রিমিয়াম টেলিভিশন টেক্কা দিবে এই টেলিভিশন। এতে অ্যান্ড্রয়েডের অপটিমাইজড টিভি সফটওয়্যার প্রি-ইনস্টলড থাকবে। যদিও তিনি আগামী মাসে এই টেলিভিশনের উন্মোচনের কথা জানিয়েছেন। তবে ধারণা করা হচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর টেলিভিশনের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করবে ওয়ানপ্লাস। ডিবিটেক/বিএমটি