২৪ হাজারে ৪ ক্যামেরার গ্যালাক্সি এম৩১
২৩ হাজার ৯৯৯ টাকায় ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কোয়াড ক্যামেরার ফোন অনলাইনের পাশাপাশি রিটেইল স্টোরগুলো থেকেও বিক্রি শুরু করছে স্যামসাং।
এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘সারাবিশ্বেই তরুণদের মধ্যে গ্যালাক্সি এম সিরিজ অত্যন্ত জনপ্রিয়। এ সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি এম৩১ এ ধারাবাহিকতা বজায় রাখবে। স্মার্টফোন ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী গ্যালাক্সি এম৩১- এ আনা হয়েছে নানা উদ্ভাবন, যার মধ্যে রয়েছে আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপের চিন্তা ছাড়াই নিশ্চিন্তে দীর্ঘক্ষণ ভিডিও স্ট্রিমিং, গেম খেলা ও ছবি তোলার সুযোগ করে দিবে। পাশাপাশি, দ্রুতগতিতে চার্জের জন্য থাকছে টাইপ সি ক্যাটাগরির ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং।আর এর সবকিছুই থাকছে দামের নাগালে।
তিনি জানানা স্মার্টফোনটি http://galaxyshopbd.com- এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়াও, সরকারের নির্দেশনা অনুযায়ী, সারাদেশে দোকান খোলার পর ক্রেতারা রিটেইল স্টোর থেকে স্মার্টফোনটি কিনতে পারবেন।
গ্যালাক্সি এম৩১ স্মার্টফোনটির স্পেসিফিকেশন অনুযায়ী, এর পেছনে রয়েছে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরাসহ আরও তিনটি ক্যামেরা। এরমধ্যে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সসহ ১২৩ ডিগ্রি ফিল্ড অব ভিউ সুবিধা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ব্যবহার করে দৃশ্যবস্তুর চমৎকার ক্লোজআপ ছবি তোলা যাবে। এছাড়াও, ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ক্যামেরা দিয়ে তোলা যাবে পোর্ট্রেট।