২৩ জুলাই আসছে আসুস আরওজি ২

১৬ জুলাই, ২০১৯ ১২:০০  
আগামী ২৩ জুলাই অবমুক্তি পেতে যাচ্ছে গেমিং স্মার্টফোন আসুস আরওজি ফোন ২। ইতিমধ্যেই নিশ্চিত হওয়া গেছে, প্রথমবারের মতো ফোনটিতে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। নতুন প্রসেসরটি তৈরি করা হয়েছে ভিআর, এআই ও ফাইভজি ব্যবহারের জন্য। ফোনটিতে অ্যামলেড ডিসপ্লে ও গেম খেলার জন্য আলাদা ফিজিকাল বাটন থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আট কোরোর প্রসেসরটি চলবে সর্বোচ্চ ২.৯৬ গিগাহার্জ গতিতে। স্ন্যাপড্রাগন ৮৫৫ এর সর্বোচ্চ গতি ২.৮৪ গিগাহার্জ। কোয়ালকম জানিয়েছে, ৮৫৫ প্রসেসরটির অ্যাডরেনো ৬৪০ গ্রাফিক্সের কারণে এর জিপিইউর পারফরমেন্সও ১৫ গুণ বৃদ্ধি পাবে। তাই গেম খেলায় বাড়তি সুবিধা পাবেন গেইমাররা। প্রসঙ্গত, স্ন্যাপড্রাগন ৮৫৫ উন্মোচন করা হয় জানুয়ারিতে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ যেমন স্যামসাংয়ের গ্যালাক্সি এস১০ সিরিজ ও ওয়ানপ্লাস ৭ প্রো ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দেখা গেছে।