২০৫০ নাগাদ ফোর্ডের ‘কার্বন নিউট্রালিটি’

২৫ জুন, ২০২০ ০২:২৮  
কার্বন নিউট্রালিটি বা কার্বন নির্সরণ শূণ্যের কোঠায় আনতে পরিকল্পনার কথা জানিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। আগামী ২০৫০ সাল নাগাদ এই লক্ষে পৌঁছাতে চায় কোম্পানিটি। খবর এনগ্যাজেট। এক্ষেত্রে তিনটি প্রধান দিকে গুরুত্বারোপ করবে ফোর্ড। প্রথমত গাড়ি, দ্বিতীয়ত সাপ্লাই বেজ এবং কোম্পানির সুবিধাদি এবং তৃতীয়ত অন্য মাধ্যম যা কার্বন নির্সরণ করে। ২০৩৫ সাল নাগাদ কোম্পানিটির উৎপাদন প্লান্টে শক্তি স্থানীয় উৎস থেকে ব্যবহার করা হবে। এছাড়া ইলেকট্রিক গাড়ি তৈরিতে ২০২২ নাগাদ আরও সাড়ে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে ফোর্ড। ডিবিটেক/বিএমটি