২০২১ হবে ফোল্ডেবল স্মার্টফোনের বছর!

১২ ডিসেম্বর, ২০২০ ০৩:১৫  
গত কয়েকমাস ধরে স্মার্টফোন ডিসপ্লে প্রযুক্তি নিয়ে নির্ভরযোগ্য তথ্যের সূত্র হিসেবে ডিসপ্লেসার্চ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২১ সাল ফোল্ডেবল ডিভাইসের জন্য একটি অসাধারণ বছর হবে। বিশেষ করে আগামী বছরের দ্বিতীয়ার্ধ। খবর জিএসএম এরিনা। প্রতিষ্ঠানটি রস ইয়াং বলেছে, আমরা আগামী বছরে অপো, ভিভো, শাওমি এবং গুগলের ফোল্ডেবল স্মার্টফোন দেখতে পাবো। তবে এই ডিভাইসের বাজারে সর্বোচ্চ আলোচনায় থাকবে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড৩, জেড ফ্লিপ২ এবং জেড ফ্লিপ লাইট। নতুন এই প্রতিযোগিতার বাজারে চীনের কোম্পানিগুলো ঝাঁপিয়ে পড়তে তাতে অবাক হওয়ার কিছু নেই, তবে গুগলও যুক্ত হবে এই তালিকায়। গুগল একটি ফোল্ডেবল পিক্সেল ফোন উন্মোচন করতে পারে। অপো, ভিভো এবং শাওমি মোট চারটি ফোল্ডেবল আনতে পারে। ইয়াং ফোল্ডেবল স্মার্টফোনের তালিকায় রোলেবল মডেলও থাকতে পারে বলে জানিয়েছেন। আসতে পারে অপো এক্স ২০২১ ধারণার ফোনও! এখন শুধু অপেক্ষার পালা। ডিবিটেক/বিএমটি