সোশ্যাল মিডিয়া বন্ধের হুমকি ট্রাম্পের

২৭ মে, ২০২০ ২১:০৭  
নিজের টুইটে ফ্যাক্ট চেকিং যুক্ত করার কারণে টুইটারকে সতর্ক করার একদিন পর সোশ্যাল মিডিয়া কঠোরভাবে নিয়ন্ত্রণ কিংবা পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্স। কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করার পরিবর্তে, প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। এক টুইটে তিনি বলেন, রিপাবলিকানসরা মনে করে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম হলো পুরোপুরি কনজারভেটিভদের মুখপাত্র। কোনো কিছু ঘটার আগেই আমরা কঠোরভাবে এটি নিয়ন্ত্রণ করবো অথবা পুরোপুরি বন্ধ করে দিবো। ট্রাম্প তাঁর টুইটে আরও বলেন, তোমাদের নীতি পরিবর্তন করো, এখনই!!! এ বিষয়ে টুইটার কিংবা ফেসবুকের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই পোস্টের পর থেকে প্রতিষ্ঠান দুটির প্রি-মার্কেট শেয়ার নিম্নমুখী হয়েছে। ডিবিটেক/বিএমটি